প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার ধামরাই এলাকায় মহাসড়কে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের শুরুতে মহাসড়কে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ে। তবে জ্যাম না থাকায় স্বস্তিতে আপন ঠিকানায় পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা। বাস, প্রাইভেককার, মাইক্রোবাসের পাশাপাশি পিকআপেও ফিরছেন অনেক যাত্রী।
দুপুরে দেখা যায়, দূরপাল্লার যানবাহনের চাপ প্রচুর থাকলেও নেই কোন যানজট। ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। তাছাড়া মহাসড়কে ব্যাটারিচালিতরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাপ অনেক বেশি।
ধামরাই থানা রোড গাড়ির জন্য অপেক্ষারত সখিনা বলেন, গত ঈদের মতো এবারও কোনো যানজটে পড়তে হবে না মনে হচ্ছে। আমাদের পরিবারের তিনজনের টিকিট কাটা হয়েছে আগেই। এখন গাড়ির অপেক্ষা।
হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসনে কাজ করছে।
সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাতুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই ধীরে ধীরে দূরপাল্লার যান ও প্রাইভেটকারের চাপ বাড়তে থাকে। যানজট নেই। আশা করছি, এই মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যানজট না থাকলেও বিকেলের দিকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে