নড়াইলে যৌথবাহিনীর অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল পৌর এলাকার হাতির বাগান চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে যৌথবাহিনীর এই তৎপরতা জোরদার করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয়পত্র এবং যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় একটি বাসের বৈধ কাগজপত্র না থাকায় মামলা রুজু করে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সন্দেহজনক ও নিয়মবহির্ভূত চলাচলের অভিযোগে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বর্তমানে জব্দ করা যানবাহনগুলো রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু যানবাহন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান বলেন, ‘আটক মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই ও মালিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কিছু মোটরসাইকেলের বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর হতে পারে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২ দিন আগে