প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে শুকুর আলী নামে একজন জেলের জালে ১১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি নিয়ে আসেন শুকুর। ২০ হাজার তিনশ টাকায় এই বোয়ালটি বিক্রি করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন বয়ড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুমন রাজবংশী।
মৎস্য শিকারী শুকুর আলী বলেন, “রাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই জালে আটকা পড়েছে বড় একটি বোয়াল। আজ (শুক্রবার) সকালে বোয়ালটি আড়তে নিয়ে আসি এবং ২০ হাজার তিনশ টাকায় বিক্রি করি।”
আড়তদার সুমন রাজবংশী বলেন, “১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। ডাকে অংশ নিয়ে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি আমি কিনেছি।”
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, “হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।”

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি
১৬ ঘণ্টা আগে
রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে