নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতার অনুসারীদের মধ্যে টেঁটাযুদ্ধে কমপক্ষে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় দুপক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই এলাকার বারেক হাজীর ছেলে বাসার(৩৫)। আহতদের ভৈরবসহ আশপাশের এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। সামসু মিয়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। অন্যদিকে আব্দুস সালামের একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি।
স্থানীয়রা জানান, দুজনের বিরোধের জেরে শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাসার নামে আরও একজনের। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত ৫ আগস্টের আগে সামসু মেম্বার ও তার লোকজন সালাম গ্রুপের সামনে টিকতে না পেরে প্রায় দুই বছর এলাকার বাইরে ছিলেন। ৫ আগস্টের পর আবার সালাম গ্রুপের অনুসারীরা এলাকা ছাড়তে বাধ্য হন।
আব্দুস সালাম গ্রুপের একজন অভিযোগ করে বলেন, আজ আমাদের কয়েকজন এলাকায় ফিরতে চাইলে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের দুজন নিহত হয়েছেন।
সামসু মেম্বার বলেন, আমাদের গ্রুপের তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে