ঢাকা কলেজ- সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়৷

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।‎‎

ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপর থাকতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, সকালে ফেসবুকের লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ‎

‎ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ বলেন, সকাল ১১টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে এখন দুই কলেজের শিক্ষার্থীরা শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ‎

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত পরশুদিন সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে নেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনা ফেসবুকে পোস্ট করেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। সেটিকে কেন্দ্র করে আজ দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে