‘আবার গোপালী দিয়ে ভরে গেছে’— নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রসঙ্গে এমপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে তিনি এ তালিকা চান।

সভায় বক্তব্য দিতে গিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “একটা কথা বলতে গেলে এসপি সাহেবের উপরে পড়ে। তবু আমি বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলব এই কথাটা। আজ আমি যাইতেছি ঢাকা। ৫ অগাস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ‘গোপালী’ দিয়ে ভরে গিয়েছিল। এখনও আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।”

পুলিশে কর্মরতদের পরিচয় যাচাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কেডা আছে, এইটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।”

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নদীপথে চাঁদাবাজির অভিযোগও তোলেন সংসদ সদস্য। তিনি বলেন, “মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদাবাজি শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কেমনে দেয় জানি না। এইটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।”

নিজের নির্বাচনি এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়েও অভিযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। তাঁর দাবি, সেখানে প্রায় ৬৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

তিনি বলেন, “সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ। আওয়ামী লীগের আমলে এইসব অবৈধ গ্যাস সংযোগ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেওয়া হইছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেওয়া হয় তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কইমা গেছে।”

তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর অভিযোগ তুলে তিনি বলেন, “আমি কিন্তু সত্যি কথা, আমার থানায় অর্ডার দিয়া দিছি- যারা তিতাস গ্যাসের অফিসার যাইব, তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।”

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীও উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যার হুমকি, বাসার সামনে চিঠি-কাফনের কাপড়-বুলেট

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।”

১ দিন আগে

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানার পাশের কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে গলায় জুতার মালা, কাটা হলো চুল

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অভিযোগ তুলে ১৮ বছর বয়সী এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধর, গলায় জুতার মালা পরানো ও মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা ধরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার ১২ বছর বয়সী ছোট বোনকেও একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

১ দিন আগে

উখিয়ায় এপিবিএন ক্যাম্পের ওয়াশরুমে মিললো পুলিশ কর্মকর্তার লাশ

শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়।

১ দিন আগে