কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে শত বছরের পুরনো একটি ভবনের বারান্দার ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে। ভবনটির নিচে থাকা দোকানি ও আশপাশের পথচারীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ছাড়া সাপ্তাহিক বন্ধ থাকায় বাজারে লোকসমাগম কম ছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের দুধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিচে থাকা কয়েকজন পাইকারি ডিম ব্যবসায়ী বিকট শব্দ শুনে দ্রুত দোকান থেকে বের হয়ে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুধ বাজার এলাকার ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন দুইতলা ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ভবনটি অপসারণের জন্য ভৈরব পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও মালিক তা উপেক্ষা করেন। পরিত্যক্ত ঘোষণা করা ভবনটির বিভিন্ন কক্ষে গুদাম এবং নিচতলায় দোকান পরিচালনা করা হচ্ছিল।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন উপস্থিত ছিলেন।
পাইকারি ডিম ব্যবসায়ী নজরুল মিয়া বলেন, প্রতিদিনের মতো দোকানে বসে ডিম বিক্রি করছিলেন। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় ক্রেতা কম ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে দ্রুত দোকান থেকে বের হয়ে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পাশের ভবনের বারান্দার ছাদ ধসে পড়ে। তিনি বলেন, “অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।”
স্থানীয় বাসিন্দা ও রক্ত সৈনিক মো. নজরুল ইসলাম বলেন, ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। পৌর কর্তৃপক্ষ নোটিশ দেওয়ার পরও সেখানে ব্যবসা চালিয়ে যাওয়া হয়েছে। দ্রুত ভবনটি অপসারণ না করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জনসমাগম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ জানান, ভবনটি দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করে মালিককে তা অপসারণের জন্য একাধিক নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। এখন ভবনের একাংশ ধসে পড়ায় সোমবার থেকেই পৌরসভার উদ্যোগে ভবনটি অপসারণের কাজ শুরু হবে।
তিনি বলেন, এলাকাটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ। দ্রুত ভবনটি অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
৯ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৯ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে