গ্যাস লিকেজ থেকে আগুন, সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯: ৪১
আগুন। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনলেগে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ৯ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন— তানজিল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। আরও দগ্ধ হয়েছেন— হাসান (৩৫) ও তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)।

আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন এ দুর্ঘটনায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বজনরা জানিয়েছেন, টিনশেড বাড়িতে ভাড়া থাকেন দুই বোন আসমা ও সালমার পরিবার। তাদের মা-ও তাদের সঙ্গেই থাকেন।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, ওই বাড়ির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে। সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে বাসাটি পুড়ে যায় এবং সবাই দগ্ধ হন।

খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ৯ জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে