চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫: ৪৩

শহীদ মিনার থেকে পদযাত্রা শেষে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দিদের স্বজনরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

তাদের দাবিগুলো হলো- পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার।

তাদের দাবি, বিগত সরকারের নীল নকশায় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৬ ঘণ্টা আগে

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে