বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শেষ মূহূর্তে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি জোটের গণঅধিকার পরিষদের (ট্রাক মার্কা) প্রার্থী আব্দুন নুর তালুকদার।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। এ সময় স্থানীয় গণঅধিকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর মাত্র তিন দিন আগে একই রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুর নুর তালুকদার তার ৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলেন। ওই ইশতেহারে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
তবে হঠাৎ করে তার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা বিরূপ মন্তব্য ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইশতেহার ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক, নির্বাচনের মাঠে এ সিদ্ধান্ত কী ধরনের প্রভাব ফেলবে— তা নিয়ে এখন স্থানীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে।
এ বিষয়ে আব্দুন নুর তালুকদার বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি দলীয় সিদ্ধান্ত মোতাবেক মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।’
তিনি ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বলেন, ‘এখন থেকে আমি ও আমার দল গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।’
এদিকে একই সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ভূয়সী প্রশংসা করে ‘ধানের শীষে’র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ‘গণঅধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা মৌলভীবাজারের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।’
তিনি বলেন, এই সমর্থন মৌলভীবাজার-১ আসনে বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব। এ ছাড়া এই রাজনৈতিক সমঝোতা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মৌলভীবাজারের এই আসনের অন্য প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমেদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন ও গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকা
১৩ ঘণ্টা আগে
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ীতে নির্বাচনি ফলাফল নিয়ে আমীর হোসেন নামের জামায়াতে ইসলামীর এক সমর্থকের সঙ্গে বাজিতে জেতা মহিষটি শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। মানবিক বিবেচনায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
১ দিন আগে
শিশু ধর্ষণের এক মামলা প্রত্যাহার না করার কারণে দায়ের কোপে ওই শিশুটির মায়ের কান কেটে নিয়েছেন আসামি পক্ষের এক নারী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনাতেও একটি মামলা হবে।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো
১ দিন আগে