জামালপুর প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি ফের তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না; পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারণের পর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য ও নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।
রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারে নাহিদ ইসলাম ও এনসিপির দাবি অবশ্য এই প্রথম নয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে মাস দুয়েক পরই রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে আন্দোলন করে। নাহিদ ইসলাম তখন অন্তর্বর্তী সরকারে থাকায় কোনো আন্দোলনে না থাকলেও এখনকার এনসিপি নেতারাই সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনের ঠিক আগেও রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠে এনসিপির পক্ষ থেকে। সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দিলে জামায়াত-এনসিপি ওয়াকআউট করে। এখন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ঘিরে নাহিদ ফের রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানালেন।
রাষ্ট্রপতির এতদিন ক্ষমতায় থাকাকে বিএনপির ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি বলে, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু পাঁচ মাসেও তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?’
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সালাউদ্দিন আহমদের উদ্দেশে বলতে চাই— এক মায়ের গর্ভে দুই জমজ সন্তান জন্ম নিয়েছে— জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। যদি গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়— তাহলে আপনি সালাউদ্দিন আহমদ, বা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এমনকি বিএনপির সরকারই অবৈধ সরকার হয়ে যায়।
‘আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই— আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না,’— বলেন সারজিস আলম।
এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন করে পানি বৃদ্ধির শঙ্কা নেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার আরও নিচে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।
২ দিন আগে
সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।
২ দিন আগে
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
৩ দিন আগে
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
৩ দিন আগে