গরুবোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দির উপজেলার পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনজুরুল আলম মোল্লা বলেন, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী রাসেল ও ট্রাকের হেল্পার নিহত হন। দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনায় তিনটি গরুও মারা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

১ দিন আগে

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে