কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভারত-বাংলাদেশ সীমান্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে ৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রোববার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।

স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।

এ বিষয়ে কুমিল্লা বিজিবি-১০ এর মিডিয়া উইং কর্মকর্তা শাহরিয়ার মুকুলকে ফোন দিলে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ হওয়ায় তিনি বক্তব্য দিতে পারবেন না।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের দপ্তরে ফোন দেওয়া হলেও কেউ ধরেননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

১ দিন আগে

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে