আকিকার দাওয়াতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার রাতে নান্দাইলের ধুরুয়ায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করে। ছবি: রাজনীতি ডটকম
মঙ্গলবার রাতে নান্দাইলের ধুরুয়ায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করে। ছবি: রাজনীতি ডটকম

নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ। এক ছাত্রলীগ নেতার সন্তানের আকিকার দাওয়াতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ জুন) রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৮ জুন) তাদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতার ছেলের আকিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। ওই সাতজন আমন্ত্রণ গ্রহণ করে মঙ্গলবার রাতে সেখানে হাজির হন। গোপন সূত্রে পুলিশ খবর পেলে সেখানে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাতজন হলেন— নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব হাসান (৩০), ছাত্রলীগ নেতা রিয়াদ সরকার (৩২), পাবেল (৩১), ইহছানুল হক জয় (২২), শাকিল আহম্মেদ (৩০) ও বরকত উল্লাহ (৩৫) এবং যুবলীগ নেতা নজরুল ইসলাম (৩৫)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ধুরুয়া এলাকায় পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement