বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে ঢুকে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রুবেল স্থানীয় একটি মসজিদ ইমামতি করেন বলে জানিয়েছেন তারা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ধর্ষণের অভিযোগে রুবেল মিয়াকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার রাতে ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে’র একটি কক্ষে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
বৃদ্ধাশ্রমটি নান্দাইল উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে অবস্থিত। স্থানীয়রা জানান, রুবেল মিয়া ঘটনাস্থলের কাছেই চৈতনখালি গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
বৃদ্ধাশ্রমের পরিচালক মো. রফিকুল ইসলাম আশ্রিতদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া হঠাৎ বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি গোপনে একটি কক্ষে ঢুকে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে ওই নারী মুখ মুক্ত করে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বৃদ্ধাশ্রমের অন্য আশ্রিতরা ছুটে এসে রুবেলকে জাপটে ধরেন।
রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি দ্রুত বৃদ্ধাশ্রমে গিয়ে রুবেল মিয়ার পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। পরে স্থানীয় লোকজন ও থানায় খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, রুবেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। চিকিৎসা পরীক্ষার জন্য ওই নারীকে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-635c44.jpg)











-f9b171.jpg)



-635c44-256x144.webp)
