বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৭ আরোহীর

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪: ৫৩
ময়মনসিংহে বাসের চাপায় নিহত হয়েছেন অটোরিকশার ৭ যাত্রী। ছবি: সংগৃহীত
ময়মনসিংহে বাসের চাপায় নিহত হয়েছেন অটোরিকশার ৭ যাত্রী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। দুপুর সোয়া ১টার দিকে বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ওপরে উঠে যায় বাসটি। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলেই এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement