আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
নিহত দীপ্ত চৌধুরী। ছবি: সংগৃহীত
নিহত দীপ্ত চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে সাড়ে ৩টার দিকে নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।

নিহত দীপ্ত চৌধুরী নেত্রকোনা জেলা শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রানী দম্পতির ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ওসি মামুন সরকার জানান, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পরপরই এলাকাবাসী একটি আনন্দ মিছিলের আয়োজন করেন। ওই মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন।

ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement