রাজশাহী ব্যুরো

রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকার একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে এই কর্মসূচির আয়োজন করেন ‘কাপাশিয়ার সর্বস্তরের জনগণ’। এতে অংশ নেন কাপাশিয়া উচ্চ বিদ্যালয় এবং মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। অংশ নেন স্থানীয় ব্যবসায়ী ও অভিভাবকরাও।
আয়োজকেরা জানান, এই মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার তরুণদের খেলাধুলার একমাত্র স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি কাটাখালী পৌরসভা কর্তৃপক্ষ সেখানে একতলা বিশিষ্ট একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করে। ভবিষ্যতে এটি চারতলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
মানববন্ধনে জেলা কৃষক দলের সদস্যসচিব আকুল হোসেন মিঠু বলেন, ‘আমাদের এলাকায় আর কোনো খেলার মাঠ নেই। এই মাঠে মার্কেট করা হলে আমাদের সন্তানদের খেলাধুলার জায়গা থাকবে না। মাঠ রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ব।’
কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল বলেন, ‘খেলার মাঠ ধ্বংস মানে একটি প্রজন্ম ধ্বংস। স্কুলের পাশে মার্কেট হলে শিক্ষার পরিবেশও নষ্ট হবে।’
অধ্যক্ষ মকছেদ আলী বলেন, ‘এলাকার প্রায় সব খেলার মাঠ ইতিমধ্যে হারিয়ে গেছে। এটিই ছিল একমাত্র আশ্রয়। এখন এটিও চলে গেলে যুবসমাজ বিপথে চলে যাবে।’
স্থানীয় ব্যবসায়ীরাও মাঠে মার্কেট নির্মাণের বিরোধিতা করেন। কাপাশিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম বলেন, ‘বাজার ছেড়ে স্কুলের পাশে গিয়ে মাঠ দখল করে মার্কেট নির্মাণ অযৌক্তিক। সেখানে ব্যবসা হবে না, আবার মাঠও নষ্ট হবে।’
ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য দেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, ব্যবসায়ী রাজন ইসলাম, সমাজসেবক জিল্লুর রহমান প্রমুখ।
এ বিষয়ে কাটাখালী পৌরসভার সচিব সিরাজুম মুনীর বলেন, ‘বাধার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। কাজ শুরুর আগেও স্থানীয়দের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছিল।’
কাটাখালী পৌরসভার প্রশাসক ও পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, ‘এটা সরকারি প্রকল্প। অনেকাংশ কাজ শেষ হয়েছে। কিছু ব্যক্তি কাজ বন্ধ রেখেছেন। কারা মানববন্ধন করেছে, আমরা খোঁজ নেব।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে