রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া কবর স্থানের পাশে নিজ বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক আদিবাসী নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রী রানী নগরীর শাহ মখদুম থানার রায়পাড়া কবর স্থান এলাকার মৃত অজয়ের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে একাই থাকতেন তিনি। পুলিশের ধারণা, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেননি তারা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সিআইডির ফরেনসিক টিম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার বাসা থেকে কিছু হারিয়ে কিনা তাও তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কেউ যদি না থাকে তবে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৯ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১ ঘণ্টা আগে