নারী নিয়ে ফুর্তি করার অভিযোগে পুঠিয়ায় সার্জেন্টকে প্রত্যাহার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নারী নিয়ে ফূর্তি করতে গিয়ে ধরা খাওয়ার অভিযোগে আইনুল হক সবুজ নামে এক সার্জেন্টকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া, নারী ক্যালেঙ্কারীর বিষয়েও তদন্তে নেমেছে জেলা পুলিশ।

প্রত্যাহার সার্জেন্ট আইনুল হক সবুজ রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বানেশ্বর ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র রফিকুল আলম বলেন, নারী ঘটিত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আইনুল হক সবুজকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

স্থানীয়রা জানান, গত ৮ নভেম্বর বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আইনুল হক সবুজ একজন নারীকে নিয়ে তিনি তার ভাড়া বাড়িতে যান। বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই এলাকাবাসী বিষয়টি টের পান। এরপর তারা আইনুল হক সবুজসহ ওই নারীকে হাতে-নাতে আটক করেন। আটকের পর সার্জেন্ট সবুজ এলাকাবাসীর কাছে দাবি করেন, ওই নারী তার প্রেমিকা। তবে তার স্ত্রীও আছে। সে কারণে তিনি তার প্রেমিকাকে বিয়ে করতে পারবেন না। স্ত্রী থাকার কারণে প্রেমিকাও সবুজকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এ অবস্থায় ঘণ্টা দুয়েক পরে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও সবুজকে সাতদিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন বাড়ির মালিক।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট আইনুল হক সবুজ বলেন, আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই। তবে আমাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি পুলিশ লাইন্সে আছি। এর বেশিকিছু জানি না।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৩ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৫ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

২০ ঘণ্টা আগে