রাজশাহীতে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য ১৪!

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে গত কয়েকদিন ধরেই রাতের ও দিনের তাপমাত্রা কমতে শুরু করায় শীত অনুভূত হচ্ছে। এছাড়া, সন্ধ্যার পর থেকে শুরু হওয়া কুয়াশা সকাল পর্যন্ত থাকছে। এরপর সূর্যের আলোয় মিলিয়ে যায় কুয়াশা। এতে রাতে শীত থাকলেও দিনে বেশ গরম অনুভূত হয়। গত কয়েকদিন ধরে দিনে তাপমাত্রা উঠা-নামা করছে। প্রায় দ্বিগুণ থাকছে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে রাতে তাপমাত্রা কমতে শুরু করলেও দিনের তাপমাত্রা খুব একটা কমেনি। রাতে শীত জানান দিয়েছে আগমনি বার্তার কিন্তু দিনের বেলা ঘটছে ব্যতিক্রম।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রবিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস।

নগরীর চদ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার আমিনুল ইসলাম বলেন, গত দুই তিনদিন ধরে সন্ধ্যার পর থেকে বেশ শীত লাগছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দিনে গরম লাগলেও রাতে শীতের কাপড় জড়িয়ে ঘুমাতে হয়। তবে বর্তমানের শীত বেশ ভালোই লাগছে। কয়েকদিন পর শুরু হবে অসহ্য রকমের শীত।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই তাপমাত্রা কমবে। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৩ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৫ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৯ ঘণ্টা আগে