প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় গ্রেপ্তার আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক হামিদুর রহমান এ নির্দেশ জারি করেন।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, জারি করা শোকজ নোটিশে পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার অভিযোগে লিমন মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা নিয়ে শোকজ নোটিশে আদালতের পর্যবেক্ষণ উল্লেখ করা হয়। এতে বলা হয়, এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ও প্রতিবেদনে দেখা যায়, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন। আদালত বলেছে, এ ধরনের বক্তব্য প্রচার রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলাসহ সুপ্রিম কোর্টের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সামনে এনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় কেন আরএমপি কমিশনার আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ঘটনায় গুরুতর আহত হন তার মা তাসমিন নাহার। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী লিমন মিয়াও আহত অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে