রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরীর রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।
এদিকে নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজশাহী জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
৭ ঘণ্টা আগে