বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

রামেক হাসপাতালে ইন্টার্নিরত ১৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আজবুধবার সকালে এ সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মুচলেকা দিয়ে পার পেয়েছেন ৬ জন। রামেকের হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৭তম বিডিএস ব্যাচের ছাত্র ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হাসান অমিকে দুই বছর ছয় মাস ইন্টার্নশীপ স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ২৯তম ব্যাচের শাহরিয়ার রহমান সিয়ামকে ছয় মাসের জন্য ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিস্কার, ৩০তম ব্যাচের আশিক রেজাকে এক বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, রাফিউর রহমান সিয়ামকে এক বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, সাদমান সাকিব রক্তিমকে ছয় মাস ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। ৫৯ তম ব্যাচের শুভ কুমার মন্ডলকে দুই বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, জয়দেব কুমার সাহার দুই বছরের জন্যে তার বিএমডিসি রেজিষ্ট্রেশন স্থগিত, গৌরব কুমার সাহার বিএমডিসি রেজিষ্ট্রেশন স্থগিত, আসিফুজ্জামনের এক বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার ও আব্দুল্লাহ আল মামুন বর্ষণকে ছয় মাস ইন্টার্নশীপ স্থগিত করা হয়। ৬০ তম ব্যাচের নাহিদ হাসানকে দুই বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, রাইদা রশিদ ত্বাহাকে দুই বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, মাহদিন আহমেদ খানকে এক বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, মিজানুর রহমানকে এক বছর ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিষ্কার, মুক্তার আলীকে ছয় মাস ইন্টার্নশীপ স্থগিত এবং হোস্টেল থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া- ২৯তম ব্যাচের সাবিহা আফরিন ছন্দকে তিরস্কার করা হয়। তবে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দিয়ে পার পান তিনি। এছাড়াও ৫৯তম ব্যাচের ফরিদ উদ্দিন, মুস্তাফিজ আল আমিন, শরিফ হোসেন, সাব্বির হোসেন অভি ও শাহরিয়ার আহসান সাজিদকে মুচলেকা দিয়ে ক্ষমা করা হয়েছে।

রামেকের হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মূলত তাদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের সিট বাণিজ্য, র্যাগিং, শিক্ষার্থী নির্যাতন ও জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের বিরোধিতার অভিযোগ প্রমাণিত হয়। তাই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৪ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৭ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

২১ ঘণ্টা আগে