মা-ছেলে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ ও বালুমহাল নিয়ে বিরোধে মা ও ছেলেকে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের শাহজাহান প্রামাণিকের ছেলে হাফিজুল ইসলাম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের দেলোয়ার হোসেন দুলাল, বাচ্চু মিয়া, দুলাল সরকার, মাসুদ উল্লাহ রতন, রহমত উল্লাহ পান্না, রফিকুল ইসলাম ও বদিউজ্জামান।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবু বক্কার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইয়ুব আলী ও সেলিম হোসেন নামের দুজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালে উপজেলার পূর্ব মহেষপুর গ্রামে মসজিদ ও বালুমহাল নিয়ে আসামিদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাব হোসেন মুকুলের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। বিরোধের জের ধরে আলতাব হোসেনে মুকুলকে হত্যার পরিকল্পনা করেন একই গ্রামের আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা।

ওই বছরের ২৬ জুন রাতে আবুল কালাম আজাদের নেতৃত্বে আলতাফ হোসেন মুকুলের বাড়িতে প্রবেশ করেন। পরে আলতাফ হোসেনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি তার মা রেজিয়া খাতুন দেখে ফেলায় তাকেও একইভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শামীম আরা ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ সাত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৪ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৬ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

২১ ঘণ্টা আগে