নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
গ্রেফতার আব্দুল লতিফ মোল্লা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত মাওলানা আব্দুল লতিফ মোল্লা (৩৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গোয়ালন্দ সার্কেল) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল লতিফ মাণিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফের নাম উঠে আসে। তার প্রত্যক্ষ নির্দেশেই নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নুরাল পাগলার দরবারে হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করা হয়। এ মামলায় লতিফ ছাড়াও অভি মণ্ডল রঞ্জু (২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার বাসিন্দা।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর “ঈমান-আকিদা রক্ষা কমিটি”র ব্যানারে স্থানীয় জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায়। এসময় দরবারে আগুন দেওয়া হয় ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে শতাধিক লোক আহত হন এবং নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। হামলার সময় পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয়; ভাঙচুর করা হয় দুটি গাড়ি। এতে অন্তত ১২ জন পুলিশ আহত হন।

পরে বিক্ষুব্ধ জনতা কবর থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলায় ৩ হাজার ৫০০ জনকে আসামি করে। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

১ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১ দিন আগে