ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনের বগিও লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৬, ১২: ৫৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ঢাকাগামী 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর, সেটি উদ্ধারে যাওয়ার পথে রিলিফ (উদ্ধারকারী) ট্রেনের আরেকটি বগিও লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে প্রথমে আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হয়। এর কিছুক্ষণের মধ্যে সকাল ১০টার দিকে তা উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement