নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মা ও শিশু কন্যা। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
আগুনে মোন্তার হোসেনের বসতবাড়ি ও মুদি দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুত্রবধূ আতিয়া এবং নাতনি রওজার। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় মোন্তারের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু এবং মুদি দোকানসহ ৫টি ঘর, আসবাবপত্র এবং ১২টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে আগুনে পুড়ে ছেলের বউ আতিয়া এবং নাতনি রওজার মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হন মোন্তার স্ত্রী মর্জিনা বেগম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


















-93b7bc-256x144.webp)