বিদ্যালয় ল্যাবে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত

প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬: ২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪) ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪)ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বলে, সায়েন্স ল্যাবে সব ছাত্র-ছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হটাৎ আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।

নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন বলেন, কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে। ছাত্রছাত্রীরা স্কুলের তৃতীয় তলায় প্রোজেক্ট বানাচ্ছিল। ল্যাবে কাজ করার সময় আগুন ধরে যায়।

নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, সব শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছি।

২৫ জনের মতন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন ওই হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভৈরবে শতবর্ষী ভবনের একাংশ ধস, প্রাণে বাঁচলেন দোকানি-পথচারীরা

দুধ বাজার এলাকার ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন দুইতলা ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ভবনটি অপসারণের জন্য ভৈরব পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও মালিক তা উপেক্ষা করেন। পরিত্যক্ত ঘোষণা করা ভবনটির বিভিন্ন কক্ষে গুদাম এবং নিচতলায় দোকান পরিচালনা করা হচ্ছিল।

২০ ঘণ্টা আগে

ধুনটে যমুনায় ভাঙন, নদীগর্ভে বিলীন স্পারের ৩০ মিটার

ভাঙন ঠেকাতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন।

২০ ঘণ্টা আগে

নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহল্লার বাসিন্দাদের কয়েকজন জানান, রোববার দুপুরে শিশুটির মা ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িটি তখন খালি ছিল। এ সময় অভিযুক্ত মোস্তফা পাঁচ বছর বয়সী শিশুকে নৌকায় ভ্রমণ করানোর প্রলোভন দেখিযে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

২০ ঘণ্টা আগে

৯ কোটি টাকা পাচারের অভিযোগে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস গ্রেপ্তার

হরিদাস চন্দ্র তরণী দাস ওই গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থপাচারের মামলায় ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

২১ ঘণ্টা আগে