সিলেট প্রতিনিধি

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তারা নাম ইমন আচার্য। তিনি র্যাব-৯ এ কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (২২ মে) দুপুরের দিকে সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
এ ঘটনায় অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘দুপুরের দিকে কোতোয়ালি থানার টহল পুলিশের সদস্যরা ক্বীন ব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবীকে ধাওয়া দেয়। এ সময় তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্য ইমন একজনকে ধরে ফেলেন। তখন ওই মাকদসেবী তাকে ছুরিকাঘাত করে।’
মনজুরুল আলম আরও বলেন, ‘ইমন তখন সিভিল ড্রেসে ছিলেন। র্যাব সদস্যরা অনেক সময় সিভিল ড্রেসে ডিউটি করেন।’
ঘটনাস্থল থেকে ইমনকে উদ্ধার করে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ধাওয়া করে ধরার পরই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে