টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে অক্সিজেনের ঘাটতি বা বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে তাদের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি ছাগলের ছানা পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটি তুলতে প্রথমে কূপে নামে শিশু নেইমার ম্রং। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন নিচে নামেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি।
পরে স্থানীয়রা বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। মধুপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা লাভলু তরফদার জানান, কূপটির গভীরতা আনুমানিক ৯ থেকে ১০ ফুট। ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে অক্সিজেনের ঘাটতি বা বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে প্রথমে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধারে নেমে অন্য তিনজনও একই পরিস্থিতির শিকার হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। বাকি দুজন তাদের আত্মীয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজনীতি/আরআইআর

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ দিন আগে