বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নারায়ণগঞ্জ বন্দরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রতিপক্ষ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক কারবারে বাধা দেওয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. এনামুল কবিরকে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। জালিয়াতির পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর কালিয়া শাখার ব্যবস্থাপক শুভাশীষ মণ্ডল বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল মূলত সংখ্যালঘু ও নারী ভোট। ফলাফলে দেখা গেছে, যে তৃণমূলের ৮০ জন জয়ী প্রার্থীর মধ্যে ৩২ জন মুসলিম, যা ঠিক ঠিক ৪০ শতাংশ। এ ছাড়া অন্যান্য দলের আরও ছয়টি আসনে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তাহলে কংগ্রেস, সিপিএম ও বিশেষত নওসাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সরকার দ্রুতগতিতে টিকা প্রদানের ব্যবস্থা করে। এরই মধ্যে প্রথম ডোজ সম্পন্ন হয়েছে অনেক শিশুর। অনেকে আবার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে। কোরবানির ঈদের পর হামের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ছাড়া খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর
অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যায় চলতি মৌসুমে নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফসল ঘরে উঠতে না উঠতেই ধানের বাজারদরে চরম হতাশা নেমে এসেছে স্থানীয় চাষিদের মনে। গত সপ্তাহের ব্যবধানে বাজারে মণপ্রতি ধানের দাম কমেছে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের সাবলম্বি করতে এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।
আসন্ন ঈদুল আজহার আগে গবাদিপশু জবাই সংক্রান্ত কয়েক দশকের পুরনো একটি আইন কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের নতুন সরকারের এই পদক্ষেপ গ্রামীণ পশুপালন অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে।