প্রতিবেদক, রাজনীতি ডটকম

কবি সুফিয়া কামালের ছেলে, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। আজ শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ দিন সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট বোন ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। বর্তমানে লন্ডনে অবস্থানরত সুলতানা কামাল বলেন, ‘আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্ত আমার ছোট বোন জানাবেন।’
পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
তিনি আরও জানান, রোববার দুপুর পৌনে ২টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে শাহেদ কামালের জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন। দীর্ঘদিন তিনি সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ কর্মরত ছিলেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন সেখানে অধ্যাপনা করেন।

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
১০ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’
১১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
১২ ঘণ্টা আগে
তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।
১৪ ঘণ্টা আগে