ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চারজনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।














-f7dee2-256x144.webp)


