চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে ১৪৪ ধারা আদেশের সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত এই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এর আগে রোববার জারি করা এই ১৪৪ ধারা সোমবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকার কথা বলা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, এই সময়ে উল্লিখিত এলাকায় সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশীয় অস্ত্র ইত্যাদি বহন নিষিদ্ধ থাকবে।
পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার চেয়ে বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান কিংবা চলাফেরাও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই নির্দেশনায়।
এর আগে রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এরপর থেকে ২ নম্বর গেট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।
১১ ঘণ্টা আগে
ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।
১১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে