প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে নিষিদ্ধ এমন ৬১ লাখ মিটার অবৈধ জাল জব্দসহ বিপুল পরিমাণ মাছ ও মাছের পোনা উদ্ধার করেছে নৌ-পুলিশ। একইসঙ্গে এসব নিষিদ্ধ কাজে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত এই ২৪ ঘণ্টার অভিযানে এসব জাল জব্দ ও মাছ উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।
পুলিশ সুপার বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ-পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টার অভিযানে ৬১ লাখ ১৫ হাজার ৯৫০ মিটার অবৈধ জাল, এক হাজার ১৯৩ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেণু ৩১ হাজার পিস, ৩০ কেজি কাঁকড়া জব্দ এবং ৬টি ঝোপ ধ্বংস করা হয়। এই অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করা এবং ৭টি নিয়মিত মামলা রুজু হয়েছে। একই সঙ্গে এই অভিযানে ১৩ জন আসামি ও ৭টি বাল্কহেডের প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
কাজী নুসরাত এদীব লুনা আরো জানান, জব্দকৃত অবৈধ জাল আগুনে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়।

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
৩ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর পাশাপাশি ‘কালো টাকা সাদা করা’র বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে