আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান আবু আহমেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার। ফাইল ছবি

বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর বর্তমান চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে ফিরে গেছেন।

অপরদিকে নতুন সদস্য করা হয়েছেন পিআরএলএ থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুইয়াকে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনানের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামকে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে চেয়ারম্যান এবং তার শূন্য পদে জেলা ও দায়রা জজ এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুইয়াকে তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে.এম. হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হলো। এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি মো.শাহিনুর ইসলাম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই বছর পর ২০১২ সালের ২৩ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হয়। বর্তমানে এটি নিষ্ক্রিয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৪ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৫ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’

৬ ঘণ্টা আগে