প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকা ও নানা অনিয়মের কারণে গুলশানের কাচ্চি ভাই ও ধানসিঁড়ি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মার্চ) সকালে গুলশান ও বনানী এলাকায় চালানো ওই অভিযানে আরো দুই রেস্তোরাঁ ও এক প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরাও।
বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শন করে অনিয়মে জড়িতদের দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে নায়নের নেতৃত্বাধীন টিম।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ নম্বর মোড়ে দুটি ভবনে অভিযান চালায়। এ সময় বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব অনুমতির প্রয়োজন হয়, সেসবও দেখাতে পারে নাই। পাশাপাশি অগ্নি নির্বাপণের নেই যথেষ্ট প্রস্তুতি। জরুরি বের হওয়ার পথে নানা সামগ্রী রেখে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের পথ।
অভিযানে কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দেখাতে পারেনি কাচ্চি ভাই।’
আর জরিমানার টাকা না দিতে পারলে তিন মাসের কারাভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। এরপরও কাচ্চি ভাইয়ের কাগজপত্র যদি প্রস্তুত না হয় তাহলে রেস্তোরাঁটি সিলগালা করা হবে বলেও জানান জুলকার নায়ন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
৪ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
৫ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
৬ ঘণ্টা আগে