রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

বাসস
গ্রেপ্তারের প্রতীকী

রাজধানীতে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ও রাতে র‌্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।

আটকৃতরা হলো, ইসমাইল (২১), আরিফ (২১), ইমন (২৫), নাজমুল (২৩), নাদিম (৩৩), মো. ওয়াকিল (৩৬), মো. মোজাক্কিন (২০), মান্না (২১), সোহেল (৩৫), জাহিদ (৩৫), বেলাল (৩০), মো. দিপু (২১), মো. শান্ত (২০), মো. তাওসীফ (১৯), মো. তপু (১৯) এবং মো. লিটন মিয়া ওরফে সিএনজি লিটন (২৮)।

তাদের কাছ থেকে চাপাতি, ডেগার, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের কর্মকর্তা জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। তারা বিভিন্ন মার্কেট ও সড়কগুলোতে ছিনতাই ও চাঁদাবাজি করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানান, তারা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করতো। এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা আসন্ন ঈদকে সামনে রেখে রাতের আধারে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় তারা কারাভোগও করেছে বলে র‌্যাব জানায়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’

২ ঘণ্টা আগে

করমুক্ত আয়সীমা বাড়ানো ও ‘কালো টাকা সাদা করা’র সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর পাশাপাশি ‘কালো টাকা সাদা করা’র বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

২ ঘণ্টা আগে

‘নাম নয়, বিরোধী দল কামের কাঙাল’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’ একই সঙ্গে তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

২ ঘণ্টা আগে