রাজশাহী ব্যুরো

দাখিল করা সম্পদের বিবরণীতে ১ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৭০ টাকা মূল্যের বেশি স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার ( ৩ এপ্রিল) মামলাটি করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান।
অভিযুক্তরা হলেন, রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক আব্দুল্লাহ আল বসির ও তার স্ত্রী তানিয়া জামান।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক আব্দুল্লাহ আল বসিরের স্ত্রী তানিয়া জামান দুদকে নিজের সম্পদ বিবরণীতে ১ লাখ ১২ হাজার ৯৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ কথা জানান। কিন্তু দুদকের অনুসন্ধানে তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
এদিকে, স্বামীর সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে ৩১তম বিসিএসে নিয়োগের অভিযোগে তানিয়া জামানের বিরুদ্ধে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক মামলা দায়ের করা হয়। ওই মামলায় সিআইডি কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করা হয় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে তানিয়া জামানকে বর্তমানে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী জেলা কার্যালয়ে দাখিল করা আব্দুল্লাহ আল বসিরের সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৭৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়। তবে দুদকের অনুন্ধানে তার অর্জনের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯০ লাখ ৯১ হাজার ২৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। ফলে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত দাম্পতির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

বাজেট আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এই সংসদেরও দুইটা টায়ার। একটা সরকারি দল, আরেকটা বিরোধী দল। যেকোনো একটা টায়ার অকেজো হয়ে গেলে যান চলবে না। এক টায়ারে আপনি পিন লাগাবেন, পেরেক মারবেন, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ার (দ্বিতীয়ট) চলব
২ ঘণ্টা আগে
বিরোধী দলীয় নেতা বলেন, ‘পানিসম্পদমন্ত্রী (মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি) গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে, ইনশাল্লাহ যে নামেই হোক, কাজ (তিস্তা মহাপরিকল্পনার) শুরু হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’
২ ঘণ্টা আগে
হার্টে স্টেন্ট (রিং) বসানোর খরচ বাজেট পাসের পর প্রায় অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে হার্টে স্টেন্ট করতে যেখানে প্রায় ১ লাখ টাকা লাগে, বাজেট কার্যকর হওয়ার পর সেই খরচ প্রায় ৫০ শতাংশ কমে যাবে।
২ ঘণ্টা আগে
তিনি বলেন, কর কমানোর বিনিময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও বিনিয়োগ করতে হবে। পাশাপাশি ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে।
৩ ঘণ্টা আগে