সোনারগাঁয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত দেড়টায় উপজেলার বাঘরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাঘরী গ্রামের বিলের পাড়ে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী একত্র হয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৩ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৪ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’

৫ ঘণ্টা আগে