সাঈদ হত্যা মামলার আসামি সেই কিশোরের জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাইদের হত্যা মামলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম।

তিনি বলেন, মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল। মাহিম শিশু হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে।

৪ আগস্ট শুনানির দিন ছিল মাহিমের। কিন্তু আমরা আজ নতুন করে শুনানির জন্য আবেদন করেছি। আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছেন।

আবু সাঈদ হত্যা মামলার আসামি করা হয় ১৬ বছরের এই কিশোরকে।

এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মাহিমকে কারাগারে পাঠান আদালত। ছোট ভাইয়ের কোনো খোঁজ না পাওয়ায় বুধবার (৩১ জুলাই) আলফি শাহরিয়ারের বোন সানজানা আখতার স্নেহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। এরপরই কিশোরকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন।

এর আগে আলফিকে আটকের বিষয়টি অগোচরেই থেকে যায় সংশ্লিষ্ট সবার। মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন। আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে। তবে, ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কমিশনার। কিন্তু সম্ভব হয়নি।

তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, ১৭ জুলাই আমাদের তাজহাট থানায় যখন আগুন দেওয়া হয়, তখন মাহিম পিকেটিং করছিল। ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবির টিমও ছিল। ওই সময় বিজিবির হাতে ধরা পড়ে মাহিম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জাতীয় মানবাধিকার কমিশন আইনে’র খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য— কমিশন গঠন ও এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে; একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার সমন্বয়ে যে কমিশন গঠিত হবে, তাতে ন্যূনতম একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

জুলাইয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার

জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ থেকে জানা গেছে এসব তথ্য। ফোনালাপের রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানিকালে প্রসিকিউশন এটি উপস্থা

১৪ ঘণ্টা আগে

শিক্ষক নিয়োগে রাজনীতি ঢুকে পড়ার খবরে সমালোচনা, উদ্বেগ

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের খবর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আশঙ্কা, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরে গেলে শিক্ষক নিয়োগে ঘুস, তদবির ও নিয়োগ বাণিজ্য ফিরে আসবে। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও তীব্র সমালোচনা করে

১৫ ঘণ্টা আগে

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১৬ ঘণ্টা আগে