ময়মনসিংহ প্রতিনিধি

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলামের (৪২) নাক ফেটে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রেনচালক মো. আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে। বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তাঁর নাক ফেটে যায়। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে ময়মনসিংহ থেকে অপর একজন চালক এনে বিজয় এক্সপ্রেস নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
৩ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৩ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
৪ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
৫ ঘণ্টা আগে