বাসস

আন্তঃজেলা অজ্ঞান পার্টির চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার বেলা ১২টায় ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- কবির হোসেন (৪০), জামান (৩২), রুবেল (৩০), আলমগীর (৩৮), ইরফান (৪৫), মোকসেদ (৪৫), ইউনুস (৪৫), নেসার আলী (৪৫), বোরহান (৪০), হাসান (৩৮), সাব্বির শেখ (২৬), আজিজুল (৪০), সুমন(২৪), লিটন (৪৮), সাদ্দাম (৩০), তোফাজ্জল (৪৫), মোহন চন্দ্র (৩৬)।
আসাদুজ্জামান বলেন, গত ৯ মার্চ দুপুরে ফরহাদ মিয়া (২২) অটোরিকশা চালানোর জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজারে যায়। সেখান থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ফরহাদ মিয়ার অটো ভাড়া করে রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর পার্শ্বে ঢাকা-মাওয়া হাইওয়ের আন্ডারপাসের সামনে পৌঁছালে তাদের আরো লোক আসবে বলে অটো থামাতে বলে। তারপর অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে অটোচালক ফরহাদের নাকের সামনে চেতনানাশক মেশানো রুমাল ধরে রাখার কিছুক্ষণের মধ্যে ফরহাদ মিয়া জ্ঞান হারিয়ে ফেললে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের আন্ডারপাসে রোডের পার্শ্বে ফেলে দিয়ে তার মিশুক অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ফরহাদ মিয়া (২২) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করেন।
এ ছাড়া গত ১২ মার্চ অজ্ঞানপার্টির সদস্যরা অটোচালক ইন্দ্রজিৎ চন্দ্রকে (৪০) দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে আব্দুল্লাহপুর যাবে বলে ভাড়া করে কদমপুরে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ লাইন হতে ১০০ মি. পশ্চিমে যাওয়ার পর যাত্রীবেশে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে অটোচালক ইন্দ্রজিৎকে চেতনানাশক মেশানো রুমাল নাকের সামনে ধরে রাখে তার কিছুক্ষণের মধ্যে অটোচালক ইন্দ্রজিৎ জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া হাইওয়ের পার্শ্বে ফেলে রেখে তার অটোসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ইন্দ্রজিৎ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করেন। একের পর এক অজ্ঞানপার্টি কর্তৃক এ ধরনের অটো ছিনতাই এর ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি চৌকস তদন্ত টিম সংঘবদ্ধ এই অজ্ঞানপার্টিকে ধরার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে। তদন্ত টিম প্রতিটি ঘটনার প্রকৃতি ও যোগসূত্র বিচার বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করে।
ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত পূর্বক তাদের অবস্থান শনাক্ত করে। একটি চৌকস আভিযানিক দল কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া এবং ডিএমপির বিভিন্ন এলাকা হতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রমুখ।

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
৩ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর পাশাপাশি ‘কালো টাকা সাদা করা’র বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে