ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে শহিদুল আলমকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৭: ৫৬
বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলম

সমুদ্রপথে ফিলিস্তিনের গাজার দিকে রওয়ানা দিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ অন্যদের তুরস্কে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তুর্কি সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে বার্তায় জানানো হয়েছে, ইসরায়েল থেকে শুক্রবার বিকেলে একটি ফ্লাইট তুরস্কের পথে রওয়ানা হয়েছে। বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম এই ফ্লাইটে ছিলেন। টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

বার্তায় আরও বলা হয়, শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

এর আগে ইসরায়েলের আরোপ করা সমুদ্রপথে অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গত মাসে রওয়ানা হয় বৈশ্বিক অধিকার কর্মীদের উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ৪০টিরও বেশি নৌ যানের বহরটির সব জাহাজকেই আটকে দেয় ইসরায়েল।

ওই ফ্লোটিলারই অংশ হিসেবে পরে ৯টি নৌ যান রওয়ানা হয় গাজার পথে৷ থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা শিরোনামের এই নৌ বহরের কনশেন্স জাহাজে ছিলেন শহিদুল আলম।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে, গত বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি সেনারা এ নৌ বহরে আক্রমণ চালিয়ে সব অধিকার কর্মী ও নাবিকদের আটক করে। এরপর তাদের আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র।

শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকেও তার আটকের ভিডিও বার্তা প্রকাশ করা হয়। তিনিসহ অন্য অধিকার কর্মীরা আটক হওয়ার ভিডিও বার্তা প্রি-রেকর্ড করে রেখেছিলেন, যেগুলো তাদের আটকের পর প্রচার করা হয়

এ খবর প্রচারে এলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শহিদুল আলমকে মুক্ত করার প্রচেষ্টা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানান, শহিদুল আলমকে বিমানে করে তুরস্কের আঙ্কারা বা ইস্তাম্বুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশটি।

প্রেস উইং আরও জানায়, শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এই ‘স্ববিরোধিতা’ কেন— বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ-আলোচনা করেছে ৫ আগস্টের বিকেল বেলা, সিক্সথ অফ আগস্ট এবং যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন তো এই সংসদেরও সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদের জিজ্ঞেস কর

৫ ঘণ্টা আগে

ঈদে নিরাপদ-নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে পুলিশের পরামর্শ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যাত্রী, পরিবহন মালিক ও চালকদের জন্য বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ জানানো হয়।

৬ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৭ জনের নামে সংসদে শোক প্রস্তাব গৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম গৃহীত হয়েছে। এদের মধ্যে ছয়জন জামায়াতে ইসলামীর নেতা এবং একজন বিএনপির নেতা।

৬ ঘণ্টা আগে

বিরোধী দলের আপত্তিতে নাম বাড়ল শোক প্রস্তাবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তবে বিরোধী দলের আপত্তির মুখে শোক প্রস্তাবে নামের তালিকা বাড়িয়েছে সংসদ।

১০ ঘণ্টা আগে