অভিনেতা সিদ্দিকের রিমান্ড চায় পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় রিমান্ডের পর এবার একই থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন।

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ২০ আগস্ট এ মামলায় সিদ্দিককে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সামিউল ইসলাম তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি সুকৌশলে ঘটনাস্থলে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য এ ঘটনা ঘটান। এজাহারনামীয় ২২৩ নম্বর আসামি হিসেবে তার নেতৃত্বেই হত্যার ঘটনা ঘটে বলে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার, অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ, ঘটনার নেতৃত্বদানকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য সিদ্দিককে রিমান্ডে নেওয়া জরুরি।

অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর নিহত পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

৬ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

৬ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে