স্বাস্থ্যের সেই ঠিকাদার মিঠু কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বাস্থ্য খাতের দুর্নীতিতে অভিযুক্ত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ছবি: ফোকাস বাংলা

স্বাস্থ্য খাতে দুর্নীতিতে জড়িত হিসেবে অভিযুক্ত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিঠুকে আদালতে হাজির করা হয়। এ সময় দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আদালত এ সময় রিমান্ডের শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন। এর আগ পর্যন্ত মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

দুদক মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। বুধবার দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১)-এ মামলাটি করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

৪ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

২৭ বছর আগের মামলায় বিটিটিবির সাবেক ৩ কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) অফিসের সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, একই কার্যালয়ের সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) সাদিকুর রহমান খা

৬ ঘণ্টা আগে