বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৩
হাইকোর্ট। ফাইল ছবি

অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের পরিবর্তে ফের সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে ১৯৭২ সালের মূল অবস্থায় ফিরিয়ে আনতে এ রায় দেওয়া হয়।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে অংশ নেন আইনজীবী আহসানুল করিম।

রায়ের প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন, “বিচারকদের বদলি, ছুটি, শৃঙ্খলাবিধি—সবকিছু সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হলো। ২০১৭ সালে অধস্তন বিচার বিভাগের জন্য করা ডিসিপ্লিনারি রুলসও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিন মাসের মধ্যে পৃথক জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার নতুন ইতিহাস রচনা করল। আদালত সার্টিফিকেট ইস্যু করেছেন, যাতে সরাসরি আপিল বিভাগে বিষয়টি যেতে পারে।”

অ্যামিকাস কিউরি শরীফ ভূঁইয়া বলেন, “১১৬ অনুচ্ছেদকে চতুর্থ, পঞ্চম ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছিল, তা আজকে বাতিল ঘোষণা করা হলো। ফলে অনুচ্ছেদটি আবার ১৯৭২ সালের অবস্থায় ফিরে গেছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের আবেদন করেন শিশির মনির। প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট রুল জারি করে।

বর্তমান সংবিধানের সংশোধিত ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতির হাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু মূল সংবিধান অনুযায়ী এ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে থাকার কথা।

মামলাটি প্রথমে বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে শুনানির অপেক্ষায় থাকলেও তিনি আপিল বিভাগে উন্নীত হওয়ায় নতুন বেঞ্চ গঠন করা হয়। এরপর প্রধান বিচারপতির নির্দেশে শুনানি শেষে আজ এ ঐতিহাসিক রায় দেওয়া হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

৬ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

৬ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে