ভারতীয়দের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতীয় নাগরিকের (খাসিয়া) গুলি বর্ষণে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন দমদমিয়া এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস-এর কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করে।

এ সময় বাগান মালিক (খাসিয়া) কর্তৃক তাদের লক্ষ্য করে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ছররা গুলি করলে চোরাকারবারি মো. আশিকুর (২২) নিহত হন।

তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুর্ব তুরং গ্রামের মো. বোরহানের ছেলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারিরা নিহত ব্যক্তির মৃতদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে বলে জানা যায়।

অপরদিকে বেলা দেড়টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ ও উৎমা সীমান্তবর্তী এলাকা দিয়ে ২ চোরাকারবারি অবৈধভাবে সুপারি চুরির উদ্দেশ্যে শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে মৌপতি গ্রামের একটি সুপারি বাগানে প্রবেশ করে।

এ সময় উক্ত বাগানের মালিক ভারতীয় খাসিয়া নাগরিক তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে। পরবর্তীতে স্থানীয়রা ইয়াকুব উদ্দিনকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। অপর আহত অজ্ঞাতনামা ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, নিহত দুইজনের লাশ থানা কমপ্লেক্সে রয়েছে। পোস্টমর্টেমের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৫২১ জন

রোববার (২৮ জুন) পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এর আগে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল প্রকাশ করা হয়।

৪ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ইস্যুতে সংসদে বিএনপি-জামায়াতের তর্ক

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

৪ ঘণ্টা আগে

বিরোধী দল ‘ক্ষমতার ভাগের’ সংস্কার নিয়ে ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন। জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি”

৫ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ৩ মাসে প্রাণহানি ৭১২

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬১৯ জন।

৬ ঘণ্টা আগে