পালাগানে একুশে পদক পেলেন ইসলাম পালাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৩
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন ইসলাম উদ্দিন পালাকার। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন ইসলাম উদ্দিন পালাকার। ছবি: ভিডিও থেকে

শিল্পকলা (পালাগান) ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী ইসলাম উদ্দিন পালাকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলাম পালাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

সুদীর্ঘকাল ধরে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম পালাগানকে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে উপস্থাপন করার স্বীকৃতি হিসেবে ইসলাম পালাকারকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে।

​ইসলাম উদ্দিন পালাকার বাংলাদেশের গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পালাগান শিল্পী হিসেবে পরিচিত। ১৯৮৮ সাল থেকে পালাগান শিক্ষা শুরু করা এই শিল্পীর দল হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে লোকসংস্কৃতি-ভিত্তিক পরিবেশনা করে আসছে।

তার উল্লেখযোগ্য পালাগান ও গানের মধ্যে কমলা রানী সাগরদিঘী, উতুলা সুন্দরী এবং কোক স্টুডিও বাংলা ২০২৩-এ পরিবেশিত ‘দেওরা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। লোকজ সুরকে বিশ্বদরবারে নতুন আঙ্গিকে পরিচিত করায় তার ভূমিকা অপরিসীম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement